GAME OF THRONES (PART 2) (আলোচনা: লর্ড ফ্রে,জফ্রি & সারসেই ল্যানিস্টার)

এর আগে আমি লিখেছিলাম জনপ্রিয় ৩ টি ক্যারেক্টার আরিয়া,জন স্নো এবং খালেসি কে নিয়ে,
আজকে লিখবো অপ্রিয় ৩ টি ক্যারেক্টার নিয়ে..
তারা হলেন, জফরি বারাথিওন,
সারসেই ল্যানিস্টার
& লর্ড ফ্রে..
জফরি বারাথিওন : বারাথিওন টাইটেল পেলেও ইনি সারসেই এবং জেমি ল্যানিস্টার এর ইনসেস্ট। অর্থাৎ এক প্রকার বাস্টার্ড এবং বাজে ধরনের বাস্টার্ড। জেইমি ল্যানিস্টার এবং সারসেই ল্যানিস্টার এই ২ ভাই বোনের ভালোবাসার ফসল হলো এই জফরি। তার আসল বাবা হিসেবে সবাই যাকে চিনে রবার্ট বারাথিওন। রবার্ট বারাথিওন এর মৃত্যুর পর জফ্রি থ্রোনে বসে এবং মারাত্মক ভাবে তার স্টুপিডিটি প্রকাশ পেতে থাকে। সে মানুষ কে পশুর মত হত্যা করে আনন্দ পায়, ইচ্ছে হলেই কাউকে মৃত্যুদণ্ড দেয়া,তীর দিয়ে কাউকে মেরে ফেলা এগুলাই যেনো তার আনন্দ। একসময় রাজ্যের সবচেয়ে সুন্দরী মার্জারী টাইরেল এর সাথে তার বিয়ে ঠিক হয়, বিয়ের মধ্যেই কে বা কারা জফ্রির ওয়াইন এর মধ্যে বিষ দিয়ে তাকে মেরে ফেলে। এই ক্যারেকটার এর মৃত্যু তে দর্শক যে পরিমান আনন্দ পেয়েছে তা বলার বাইরে।
সারসেই ল্যানিস্টার : একটি কিশোরী মেয়ে বনে জংলের মধ্য দিয়ে হাঠছেন, তার গন্তব্য একটি কুঁড়েঘর। যেখানে একজন গণক থাকে,সে ভবিষ্যৎ বলতে পারে,মেয়েটি তাকে জিজ্ঞাসা করলো তার ভবিষ্যৎ বলতে,..
গণক বলতে চাইলো না.. কিশোরী টি চিতকার করে উঠলো, বলল, তোমাকে বলতেই হবে, আমি প্রিন্সেস সারসেই ল্যানিস্টার আমি যা বলি তা মানতে হয়.. গনক কিছুটা হাসলো,তারপরে বলল.. “Everyone one wants to know their future, until they know it”
সে ভবিষ্যৎ বানী করলো :- সারসেই ল্যানিস্টার এর ৩ টি সন্তান হবে এবং কেউ বেচে থাকবেনা,তাদের মৃত্যু হবে খুব কম বয়সে।
ভবিষ্যৎ বানী টি সত্য হয়েছিলো। সারসেই এর প্রথম সন্তান জফ্রি বিষ প্রয়োগে মারা যায়, দ্বিতীয় সন্তান ও বিষের প্রভাবে মারা যায় এবং তৃতীয় সন্তান আত্মহত্যা করে,কারন তার ভালোবাসার মানুষ টিকে সারসেই ধ্বংস করে।
কিভাবে প্রতিটি ঘটনা ঘটে তা দেখতে হলে দেখতে হবে সিরিজ টি…
লর্ড ফ্রে: লর্ড ফ্রে ছোট খাটো একটি ক্যারেক্টার হলেও দর্শক দের চোখে সবচেয়ে ঘৃনার একটি নাম।
স্টার্ক পরিবার এর সবচেয়ে বড় ছেলে রব স্টার্ক যুদ্ধের মাঝখানে একটি ব্রিজ পাড় হয়ার জন্য প্রস্তুতি নেয়, ব্রিজ টি ছিলো লর্ড ফ্রে এর দখলে। তার কাছে ব্রিজ পাড় হয়ার অনুমতি চাইলে সে রব স্টার্ক কে শর্ত দেয় তার ২০ জন মেয়ের মধ্যে যেকোনো একটা মেয়েকে বিয়ে করতে হবে, কিন্তু রব আগেই একজন কে ভালোবেসেছিলো,তাই সে শপথ রাখতে পারেনা,সে তার ভালোবাসার মানুষ টিকে বিয়ে করে। এদিকে লর্ড ফ্রে বলে তার কাছে ক্ষমা চেয়ে রব স্টার্ক এর চাচার সাথে যদি তার মেয়েকে বিয়ে দেয় তাহলে সে ব্রিজ পাড় করার অনুমতি দিবে
কথামত সব চুক্তি সম্পন্ন হয়। বিয়ের বাদ্য বাজে অনুষ্ঠান চলছে। হঠাত করে বাদ্যবাজনা বন্ধ হয়ে যায়। বিয়ের অনুষ্ঠান এ স্লটার চলে,..
রব স্টার্ক এর স্ত্রী,রব স্টার্ক সবাইকে ছুরিকাঘাত এর মাধ্যমে হত্যা করে ওয়াল্টার ফ্রে..
রব স্টার্ক এর স্ত্রী ছিলো সন্তান সম্ভবা,তার পেতে ছুরি দিয়ে একবার নয় বারবার স্ট্যাব করতে থাকে তারা..
রব তখনো বেচে আছে, হতভম্ব হয়ে সে তাকিয়ে আছে তার স্ত্রীর দিকে…
রব স্টার্ক এর মা কেটলিন স্টার্ক তখন ওয়াল্টার ফ্রে এর ওয়াইফ কে ধরে ফেলে, বলে কসম লাগে তার ছেলেকে ছেড়ে দিতে নাহয় সে ওয়াল্টার ফ্রে এর ওয়াইফ কে খুন করবে… ওয়াল্টার ফ্রে উত্তর দেয়- “I’ll Find Another!!!”” এবং রব ও তার মা কে গলা কেটে হত্যা করে।
গেম অফ থ্রোন্স এর একটা সিনে একবার ব্র‍্যান্ডন স্টার্ক বলে, গড সবকিছু ক্ষমা করতে পারে, কিন্তু অতিথি কে আপ্যায়ন করে এনে তার ছাদের নিচে খুন করা গড কখনো সহ্য করেনা। তেমনি ভাবে লর্ড ফ্রে এর পরিনতি টা হয় রব স্টার্ক এর ই বোন আরিয়া স্টার্ক এর হাতে। সে ম্যানি ফেসড গড এর প্রশিক্ষণ পূর্ন করে, ভিন্ন চেহারা নিয়ে দাসী সেজে ঘরে ঢুকে। এবং লর্ড ফ্রে এর সন্তান কে সে মেরে কেটে কুচি কুচি করে কাবাব বানিয়ে লর্ড ফ্রে কে খাইয়ে দেয়.. খাওয়ার সময় যখন ফ্রে কাবাব এর মধ্যে একটি আংগুল পায়, তখন আরিয়া তার মুখোশ খুলে ফেলে এবং বলে- ” I am Ariya Stark of winterfell, & I want you to see my face as you die” তারপর লর্ড ফ্রে এর গলা কেটে সে ঘটনার সমাপ্তি করে।
গেম অফ থ্রোন্স এমন একটি সিরিজ যেখানে কোন কিছু প্রেডিক্ট করা যায়না, আজকে যাকে মূল হিরো মনে হচ্ছে,কালকে সে মাটির সাথে মিশে যেতে পারে। ৬ টা সিজন এই পর্যন্ত শেষ হয়েছে, ঘটনা বিস্তৃত হয়েছে অনেক দূর। আরো ২ টা সিজন আসবে। কাহীনি কোন দিকে যে যাচ্ছে কেউ বলতে পারছেনা।
কে থ্রোন এ বসবে?
সারসেই?
খালেসি?
জন স্নো?
নাকি সানসা স্টার্ক: যে ভয়াবহ সব দুর্ঘটনা সারভাইভ করে এসেছে?
নাকি থ্রোন এর কোনো মূল্যই থাকবেনা যখন হোয়াইট ওয়াকার রা ওয়াল পার হয়ে যাবে? যথেষ্ট ভেলেরিয়ান স্টিল এবং ড্রাগন গ্লাস কি তারা যোগার করতে পারবে? হোয়াইট  ওয়াকার দের আগুন দিয়ে থামানো যায়, খালেসির ড্রাগন কি তাহলে ওদের বিরুদ্ধে যুদ্ধ করবে? নাকি সমস্ত জীবিত দের ধ্বংস করে দিয়ে থ্রোন এ বসবে একজন হোয়াইট ওয়াকার???
গেম অফ থ্রোন্স নিয়ে আরো অনেক আলোচনা করতে চাই আমি, কিন্তু পাঠক যদি রিকুয়েস্ট করে তাহলে, ঘটনার কোনো অংশে কারো কনফিউশন থাকলে অথবা বিভিন্ন ফ্যান থিওরি নিয়ে আলোচনা করতে চাই ভবিষ্যৎ এ।
IMDB RATING: 9.5/10
আমার রেটিং: 9.8/10
রেটিং ১০ দিবো মূল এন্ডিং দেখার পর।
Previous
Next Post »