
কোনো ছবির ডায়লগ যদি এমন হয় শয়তান দেহ পাবি কিন্তু মন পাবি না । আর তার উত্তর যদি আমি তোর দেহ চাই । তাহলে বলেন আমাদের সমাজ কোথায় যাবে । আপনি কি একটি বার চিন্তা করে দেখেছেন আজ আমাদের সমাজ ও আমাদের তরুণ সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে । আজ আমাদের সমাজের অবক্ষয় এর জন্য দায়ী কি তাহলে আমরা নাকি যারা এইসব ছবি বানাচ্ছে ?
শুরুটা ভারতীয় নাটক থেকে । প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু হয় রাত গভীর বা যতক্ষণ না আমাদের পরিবারের মা বোন এমন কি স্ত্রী দের চোখে ঘুম না আসবে তার আগে পর্যন্ত চলতে থাকে । আচ্ছা আমাদের দেশে কি ভালো নাটক হয় না ? নাকি নাটকের মধ্যে কিভাবে পরিবারে অশান্তি করতে হয় , কিভাবে একের অধিক বিয়ে করতে হয়ে সে গুলো দেখানো হয় না বলে নাটক চলে না । হ্যাঁ কিছু সমস্যা আমাদের নাটকে আছে তা হলো মাত্রা অতিরিক্ত বিরতি ও দক্ষ অভিনয়ের অভাব ।ভালো মানের নাটক ও তৈরী হচ্ছে কিন্তু দেখার মানুষ নাই ।
আমাদের চলচিত্র জগতের একটি কালো অধ্যায় আমার পার করে এসেছি । যেখানে প্রকাশে সিনেমা হলে দেখানো হতো সর্বোচ্চ পরিমানের নোংরামি । তারা হয়তো ভুলে গিয়েছিলো যখন সূর্য উঠে তখন দিনের আলোতে অন্ধকার বিলীন হয়ে যায় । আজ ভালো সিনেমা নির্মিত হচ্ছে , যেমন আয়নাবাজি . মনপুরা . পিঁপড়ার বিদ্যা . টেলিভিশন সহ আরো অনেক । সব গুলো ছবি কিন্তু ব্যবসা সফল । এই সব ছবিতে আহামরি কোনো গান নেই , নেই কোনো আইটেম সং । আছে ভালো মানের গল্প আর ভালো অভিনেতা । এর থেকে প্রমান মিলে যদি গল্প ভালো হয় আর অভিনয় ভালো থাকে তাহলে ছবি অবশ্যই ব্যবসা সফল হবে ।
আর ছবি যদি হয় দেহ পাবি মন পাবি না , মন বসে না পড়ার টেবিলে অথবা বলবো কথা বাসর ঘরে তাহলে আমি বলবো এর থেকে হিন্দি ছবি আরো ভালো । যেখানে ছবির নাম দেখে চিন্তা আসে এই ছবি শুধু আমি আমার বউ কে নিয়ে দেখবো ছেলে পেলে বা মা বাবা কে সাথে নিয়ে দেখতে পারবো না তাহলে মানুষ তো অবশ্যই অন্য দিকে মুভ করবেই । এইসব ছবি দেখে যেমন মানুষ বিপদ গামী হচ্ছে আবার এই সব ছবির না দেখেও বিপদ গামী হচ্ছে অন্য উপায়ে । যেমন এই সব ছবিতে যেসব পোশাক নাচের ভঙ্গি এবং নতুন কিছু ছবিতে যেসব পোশাক পরে অভিনয় করছে এতে করে আমার মনে হয় না দেশে ধর্ষণের হার কমবে । আপনি যদি একটি সুস্থ বিনোদনের ব্যবস্থা করেন তাহলে সমাজ আপনার আমার থেকে সুস্থ কিছুই পাবে । মানে অনেকটা আমার হাতে ছুরি দিয়ে যদি আপেল সামনে এনে দেন তাহলে আমি আপেল কাটবো আর যদি মানুষ এনে দেন তাহলে মানুষ খুন হবে । এতে করে না আমার , না ওই ছুরির কোনো দোষ আছে । আমাকে কি দিচ্ছেন সেটা বড় কথা না বরং কথা হলো আমাকে কি শেখাচ্ছেন ।
এইবার আসি একটু অন্য রকম প্রসঙ্গে । আচ্ছা আপনি কি জানেন দিন দিন ভারতে ধর্ষণের পরিমান বেড়ে যাচ্ছে । আচ্ছা আপনাদের আরেকটা তথ্য দেই. । ভারত খুব শক্তিশালী অর্থনৈতিক দেশ তাদের মিডিয়া আর খেলার দিক থেকে । সারা বিশ্ব তাদের চিনে । বিশেষ করে এই মিডিয়ার মাধ্যমে তাদের অর্থনৈতিক খুব বেশি চাঙ্গা । এই মিডিয়ার কারণে কিন্তু ভারতের ধর্ষণ বেড়ে যাচ্ছে । তাদের দেশে খোলো মেলা ছবি করা এখন তাদের কাছে কোনো বেপার না । আর ছবিতে যেসব পোশাক পড়া হয় অনেকটা সেই রকম করে সেই দেশের মেয়েরা পোশাক পড়ার চেষ্টা করে আর তখনি শিকার হয় ধর্ষণের । আমি এখানে পোশাকের দোষ দিচ্ছি না আমি দোষ দিচ্ছি তাদের শিক্ষার অপর ।
আপনি হয়তো বিশ্বাস করবেন কি না জানি না একটি নাটক এর মাধম্যে আপনি একটা বিপ্লব সৃষ্টি করতে পারবেন । আপনার নিশ্চয়ই বাকের ভাই এর নাটকের কথা মনে আছে । তার জন্য আন্দোলন করা হয়েছিল । কিন্তু বিষয়টা কিন্তু একটা নাটক এর গল্প ছিল কিন্তু এইটা প্রমান করে দিলে আসলে আমাদের সমাজে নাটক বা সিনেমা খুব প্রভাবে ফেলে ।
আজ এমন ও ঘটনা পত্রিকায় বের হচ্ছে যে বিদেশী কিছু ড্রেস এর কিনে না দেয়ার ঘরে অশান্তি করেছে আবার আত্মহত্যাও করেছে অনেকে । অনেকে আবার নাটক দেখতে না দেয়ার করছে সংসারে অশান্তি , এমন কি ছাড়া ছাড়ির ঘটনা পর্যন্ত ঘটে যাচ্ছে । তাহলে কি এখনো আপনার মনে হচ্ছে না এই সব নাটক বা সিনেমা আমাদের সমাজের উপর প্রভাব ফেলছে ।
আজ এমন ও ঘটনা পত্রিকায় বের হচ্ছে যে বিদেশী কিছু ড্রেস এর কিনে না দেয়ার ঘরে অশান্তি করেছে আবার আত্মহত্যাও করেছে অনেকে । অনেকে আবার নাটক দেখতে না দেয়ার করছে সংসারে অশান্তি , এমন কি ছাড়া ছাড়ির ঘটনা পর্যন্ত ঘটে যাচ্ছে । তাহলে কি এখনো আপনার মনে হচ্ছে না এই সব নাটক বা সিনেমা আমাদের সমাজের উপর প্রভাব ফেলছে ।
অন্য দেশের সংসকৃতি দেখতে নিষেধ করছি না । দেখবেন না কেন অবশই দেখবেন . ভালো জিনিস মন্দ জিনিস সব দেখবেন । আমাদের শিখার আছে অনেক কিছু । কিন্তু আমরা শিখবো তাদের থেকে কিন্তু অনুকরণ করবো না ।আমাদের দেশি মিডিয়া হোক আর বিদেশী মিডিয়া হোক তাদের থেকে ভালো জিনিস শিখে নিবো কিন্তু তাদের অনুকরণ যদি আমাদের বেক্তিগত জীবনে করতে যাই তখনি সমস্যা সৃষ্টি হবে ।
আমরা অশ্লীল মুক্ত সিনেমা নাটক দেখতে চাই । যা আমরা আমাদের পরিবার নিয়ে দেখতে পারবো । আমরা চাই বাকের ভাই এর মতো ঘটনা হোক আমাদের সমাজে । আমি কখনো চাইনা পাখি ড্রেস বা অন্য যেইসব বিষয় নিয়ে আমাদের সমাজে যা হচ্ছে তা পুনরাবৃত্তি হোক । আর আমাদের দেশের সরকারের আরেকটু খেয়াল রাখা উচিত আমাদের সিনেমা এর দিকে তারা কি বানাচ্ছে আর কি বা নাম করুন করছে ।
ConversionConversion EmoticonEmoticon