ইন্টারস্টেলার এমন এক মুভির নাম, যা বানাতে গিয়ে ৩ জন বিজ্ঞানী মহাকাশ নিয়ে গবেষনা করেন এবং মুভিতে যা যা দেখানো হয়েছে তার প্রায় ৯৫% বৈজ্ঞানিক ভাবে এবং থিওরিটিকাল ভাবে প্রুভ করা। বিশেষ করে সাইন্স এর স্টুডেন্টস দের জন্য এটি একটি ভালো লেসন, যা টাইম ট্রাভেলিং, থিওরি অব রিলেটিভিটি, ডাইমেনশন, প্যারালাল ইউনিভার্স, সিংগুলারিটি এবং মহাকাশ এর অন্যান্য বিষয় নিয়ে যথেষ্ট জ্ঞান দিতে সক্ষম। এই মুভি দেখার পর অনেকেই বলে ভালো লাগেনাই, এর মধ্যে প্রধান একটা কারন মুভিটি সঠিক ভাবে না বোঝা। মুভিটি যদি কেউ পুরোপুরি বুঝতে পারে & হিসেব গুলো মিলাতে পারে, তবে অবশ্যই এটি আনন্দ লাগবে।
এই মিশনে তাদের “Murphy’s law” মাথায় রাখতে হবে।
ল’ টি হচ্ছে “whatever can go wrong, will go wrong” অর্থাৎ যা কিছু পেচ লাগার সম্ভাবনা আছে তা পেচ লাগবেই,..
কথায় আছেনা আমরা কোনো বান্ডেল এর মধ্যে প্রয়োজন এর একটা কাগজ খোজার জন্য বান্ডেল এর ওপর থেকে খোজা শুরু করলে কাগজ টা থাকে ঠিক নিচে, আর নিচে থেকে খোজলে কাগজ টা থাকে ঠিক ওপরে..
আবার রাস্তায় যে সাইড দিয়ে আমরা যাই ওই সাইড এই খালি জ্যাম টা থাকে,অন্য সাইড কেনো ফাকা?
এই অদ্ভুত পরিস্থিতি ই হচ্ছে মারফি’স ল’। এই অবস্থায় মুভিতে মোট ৫ টি ডাইমেনশন দেখানো হয়েছে, এর মধ্যে ৩ টির সাথে আমরা পরিচিত। তা হলো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা..
চতুর্থ ডাইমেনশন এখানে দেখানো হয়েছে গ্র্যাভিটি অর্থাৎ অভিকর্ষজ ত্বরন এবং পঞ্চম দেখানো হয়েছে সময়। বিস্তারিত আলোচনা হবে দ্বিতীয় পর্বে।
এখন প্রথম পর্ব শুরু করি,
পৃথিবী ময়লা আবর্জনাপূর্ণ। প্রাকৃতিক দূর্যোগ,খরা,বালুঝড় ইত্যাদি ঘিরে ফেলেছে পৃথিবী কে.. মানবজাতির অস্ত্বিত্ত হুমকির মুখে। শুধু একটি পথ ই খোলা আছে এই হুমকির মুখ থেকে মানব জাতিকে রক্ষা করার… ইন্টারস্টেলার ট্রাভেল।
অর্থাৎ সৌরজগৎ ভ্রমন। নতুন একটি ওয়ার্মহোল আবিষ্কৃত হয়েছে,যার মধ্য দিয়ে মানুষ হয়তো নতুন কোনো গ্রহের সন্ধান পেতে পারে যেখানে মানুষ নতুন করে আবার জীবন শুরু করতে পারবে,আবার বুক ভরে শ্বাস নিতে পারবে ফসল ফলাতে পারবে। পৃথিবী ধ্বংসের মুখে। এই পৃথিবীতে ইঞ্জিনিয়ার এর কোনো মূল্য নেই, মূল্য আছে কৃষক এর, যে কিনা এক আনি ফসল ফলাতে পারবে.. বিষাক্ত এই পৃথিবীতে ধুলিঝর গ্রাস করে ফেলছে সব ফসল, দুর্ভিক্ষ হানা দিচ্ছে পৃথিবীতে.. এমন ই এক বিষাক্ত পৃথিবীতে বাস করে কুপার, তার একমাত্র ১০ বছরের মেয়ে মার্ফ এবং তার ছেলে টম কে নিয়ে। তাদের সাথে আছে কুপার এর ফাদার ইন ল।
একদিন সকালে মার্ফ ঘুম থেকে উঠে দেখলা তার বুক শেল্ফ এর বইগুলো মাটিতে পরে আছে। সব বই না, কিছু কিছু বই.. কেউ যেনো সতর্ক ভাবে বেছে বেছে তার সেল্ফ থেকে কয়েকটা বই ফেলে দিয়েছে.. মার্ফ বই গুলো উঠিয়ে রাখলো… ভুলে গেলো সেদিনের কথা। পরের দিন সকালে উঠে দেখে এক ই কান্ড, সেল্ফের বই গুলো মাটিতে পরে আছে। সে বুঝতে পারছে না ঘটনা কি। মার্ফ কুপার কে ডাকলো,ডেকে বলল সব কিছু.. কুপার বিশ্বাস করলো না,বলল হয়তো বা বাতাসে পড়ে গেছে বই। কিন্তু ঘটনা এখানেই থামলো না। একদিন মারাত্মক ধুলিঝর এ তাদের সারাঘর ধুলোয় ভরে গেলো। মার্ফ এবং কুপার মার্ফ এর রুমে গিয়ে অবাক হয়ে দেখলা রুমের এক কোনায় বালু গুলো আলাদা আলাদা গুচ্ছো আকারে পরছে, যেনো কেউ বালু গুলো কোথায় পড়বে তা সুবিন্যস্ত ভাবে সাজিয়ে রেখেছে.. মার্ফ কুপার কে বিজয়ীর ভংগিতে বলল, দেখলেতো? বললাম না আমার রুমে ভূত আছে?
কুপার একটা ছোট কয়েন এনে সুবিন্যস্ত বালুর দিকে লক্ষ্য করে সোজা ছুড়ে মারলো, সে দেখলো যে অংশ টাতে বালু নেই সেদিক থেকে কয়েন টা চুম্বক এর মত সরে গিয়ে যেদিকে বালু পরছে সেদিকে গিয়ে পরলো..
কুপার হাসি দিয়ে বলল “Its not a ghost, its gravity ”
কেউ যেনো সুকৌশলে মার্ফ এর রুমের অভিকর্ষজ ত্বরন কোনোভাবে নিয়ন্ত্রণ করেছিলো।
কুপার এবার এই বালুরেখার অর্থ বুঝতে বসলো, কিছুক্ষন লক্ষ্য করার পরে সে দেখতে পেলো বালুগুলো বাইনারী সংখ্যা অনুযায়ী পরছে। কুপার একটা মানচিত্র নিয়ে এর অর্থ বের করতে বসলো, সে অবাক হয়ে লক্ষ্য করলো বালুরেখাটি কোন একটি নির্দিষ্ট অক্ষরেখা & দ্রাঘিমারেখা নির্দেশ করছে.. কুপার দেরী না করে গাড়ি নিয়ে বালুরেখার গন্তব্যে রওনা হলো। অর্ধেক পথ গিয়ে সে দেখলো গাড়ির সিট এর নিচে মার্ফ লুকিয়ে আছে, তার আগ্রহের সীমা নেই। মার্ফ তার বাবার মত বাইনারী কোড এর অর্থ জানতে চায়..
গন্তব্যে পৌছে কুপার একটি নাসা(NASA) বেস দেখতে পেলো,যারা প্রস্তুতি নিচ্ছে নতুন গ্রহ খুজতে যাওয়ার জন্য এবং কুপারের পাইলট পেশনে যথেষ্ট দক্ষতা থাকায় কুপার কে তারা চাচ্ছে তাদের রকেট এর পাইলট হিসেবে রওনা দেয়ার জন্য। কুপার এর দিকে তারা ঠেলে দিলো বিশাল এক চয়েস, হয় সে পৃথিবীতে তে থাকবে এবং প্রজন্মের পর প্রজন্মের ধীর মৃত্যু দেখবে, অথবা সে তার পরিবার আর কখনো না দেখার সম্ভাবনা নিয়ে সুইসাইড মিশনে পাড়ি জমাবে?
এমন এক ওয়ার্মহোল দিয়ে প্রবেশ করবে তারা যেখানে আগে কেউ যায়নি, কি আছে সেখানে?
যা আর কেউ জানেনা?
কি সিদ্ধান্ত নিবে কুপার?
মার্ফ কে কিভাবে বুঝাবে সে?
আজকে আলোচনা হবে ইন্টারস্টেলার বিশ্লেষণ পর্ব ২ যারা ১ পড়েন নি তারা ট্র্যাক রাখতে পারবেন না, তাই এটা পড়ার আগে ১ পরে আসুন।
কুপার সিদ্ধান্ত নিয়ে ফেলে রেস্কিউ মিশন এ যাওয়ার।
নাসা বেসে কুপার কে বোঝায় তারা চতুর্থ মাত্রা (ডাইমেনশন) নিয়ে কাজ করছে যা হচ্ছে গ্র্যাভিটি। কিন্তু পৃথিবী যেভাবে বিষাক্ত হয়ে যাচ্ছে তাতে করে পৃথিবীতে এর বাস্তবায়ন সম্ভব না। মুভিতে দেখিয়েছে অভিকর্ষজ ত্বরন যদি মানুষ সলভ করে ফেলতে পারে তাহলে একটা গ্রহের পুরো ভূপৃষ্ঠ জুড়ে মানুষ থাকতে পারবে। রাস্তা বাড়ি গাড়ি শুধু সমান ভাবে থাকতে হবেনা, তা হতে পারে গোলাকৃতির, এভাবেই কুপার কে বোঝালো নাসা বেসে। এবং সেখানের জন ব্রান্ড তাকে আরো জানায় ১০ বছর আগে ১২ জন স্বেচ্ছাসেবন বিজ্ঞানী ১২ টি আলাদা শিপে করে ওয়ার্মহোল এ যাত্রা করে ১২ টি গ্রহ খোজার সুইসাইড মিশনে যায়। কিন্তু তাদের মধ্যে শুধু ৩ টি গ্রহ থেকে তারা সিগনাল পাঠায় যে ৩ টি গ্রহ প্রানী বসবাসের জন্য যোগ্য। সেই ৩ জন বিজ্ঞানী হলেন মিলার,ম্যান,এডমন্ড। কিন্তু এই মুহুর্তে যাত্রা করার জন্য তাদের কুপারের মত দক্ষ পাইলট লাগবে এবং শুধু মাত্র কুপার রাজী হলেই তাদের রকেট ছেড়ে যাবে। তারা কুপার এর উত্তর এর অপেক্ষা করছে
এই রেস্কিউ মিশন এর ২ টি প্ল্যান ছিলো। প্ল্যান A হলো তারা এমন একটি স্বয়ংসম্পূর্ণ স্পেস স্ট্যাশন বানাবে,যেখানে তারা পৃথিবীর প্রায় সব মানুষ নিয়ে যাবে,কিন্তু এই প্ল্যান A সম্পুর্ন করতে তাদের গ্র্যাভিটি এর ইকুয়েশন সলভ করতে হবে যা ইতিমধ্যে ড. ব্রান্ড বলেছেন তিনি এগিয়ে গেছেন অনেকটা। আর প্ল্যান B হচ্ছে ওই ৩ টি গ্রহের মধ্যে মানব বসতি স্থাপন করতে হবে,এতে করে তারা যাত্রা করার সময় হিমায়িত কিছু ভ্রুন সংগে করে নিয়ে যাবে। কুপার কে ড. ব্রান্ড নিশ্চিত করলো তোমার সন্তান দের প্রজন্মের জন্য এই পৃথিবীতে আর কিছু নেই..
কুপার মহাকাশে যাওয়ার সিদ্ধান্ত নিলো,মার্ফ প্রচন্ড রকম আপসেট। সে চাচ্ছেনা তার বাবা তাকে ছেড়ে যাক। মার্ফ দরজা বন্ধ করে বসে আছে তার রুমে। একা একা। হঠাত সে আবার লক্ষ্য করলো তার বুকশেলফ এর বইগুলো আবার সুবিন্যস্ত ভাবে একটা একটা করে পরে যাচ্ছে, এবার মার্ফ বই থেকে মোর্সকোড বের করা শুরু করলো, ঠিক যেভাবে তার বাবা বালুরেখা থেকে মোর্সকোড বের করেছিলো। মোর্সকোড দিয়ে মার্ফ খাতায় লিখলো, উত্তর আসলো : STAY. মার্ফ চিতকার করে কুপার কে বলতে লাগলো, মার্ফ এর রুমের ভুত টা তাকে সতর্ক করছে যেনো কুপার না যায়। কুপার শুনলো না, সে মার্ফ কে একটা ঘড়ি দিলো। দিয়ে বলল, মার্ফ তোমার বয়স এখন ১০ বছর, আমার ৩৩. আমি শুনেছি অনেক গ্রহে নাকি সময় পৃথিবীর চেয়ে অনেক দ্রুত যায়,আচ্ছা এমন ও তো হতে পারে, যখন আমি ফিরে আসবো তখন তোমার আর আমার বয়স সমান থাকবে? মার্ফ চুপ করে রইল। সে মানতে চায়না। তার বাবা চলে যাচ্ছে আর কোনো দিন আসবে কিনা সে জানেনা.. আর কে বা কারা থাকে বুকশেলফ এর মাধ্যমে মোর্সকোড পাঠাচ্ছে? মার্ফ জানেনা। মার্ফ কিচ্ছু জানেনা।
যাওয়ার আগে এমিলিয়া ব্রান্ড যে কুপার এর মহাকাশ যাত্রায় সংগি হচ্ছে সে মার্ফ একটি টেপ রেকর্ড করার ক্যাসেট দিয়ে যায়, যার মাধ্যমে পৃথিবী থেকে মহাকাশে তারা যোগাযোগ করতে পারবে। টম টেপ টি নিয়ে যায়। মার্ফ কে কোথাও দেখা যায়না। চলে যায় কুপার।
২ বছর তারা ক্রায়োস্লিপ এ থাকার পর ঘুম থেকে ওঠে মেসেজ গুলো চেক করে, সে দেখে টম কথা বলছে,কিন্তু মার্ফ কে সে দেখতে পায়না..
তারা তাদের প্রথম মিশনে যায়, মিলারস প্লেনেট এ। যেখানে নামার সময় এমিলিয়া ফিল করে কোনো একটি হাত যেনো তাকে স্পর্শ করে গেলো। মিলারস প্লেনেট এর ১ ঘন্টা পৃথিবীর হিসাবে ৭ বছর। মিলারস প্লেনেটের গ্র্যাভিটি অতিমাত্রায় বেশী হয়ায় সময় খুব আস্তে ভ্রমন করে, কিন্তু এখানে ১ ঘন্টা যেতে যেতে পৃথিবীতে ৭ বছর অতিক্রান্ত হয়ে যায়।
দুর্ঘটনা বসত তারা মিলারস প্লেনেট এ ৩.২৪ ঘন্টা প্রায় পার করে ফেলে। শিপে ফিরে এসে তারা দেখে ২৩ বছর পার হয়ে গেছে.. সবাই হতভম্ব।
পৃথিবীতে এখন ২০৯০ সাল???? ভাবা যায়না।
কুপার দ্রুত এসে ভিডিও মেসেজ অন করে,সে দেখে টম বিয়ে করেছে, তার ছোট বাচ্চা হয়েছে, তার ফাদার ইন ল মারা গেছে.. কত পরিবর্তন!!! সে মেসেজ বক্স টি বন্ধ করতে নেয়,তখন ই সে দেখে মার্ফ কে.. মার্ফ…!! সে তরুনী!!
মার্ফ এর জন্মদিন আজকে,সে তার বাবাকে বলছে, বাবা আমার বয়স আজকে ৩৩। তোমার মনে আছে তুমি বলেছিলে তুমি যেদিন ফিরে আসবে সেদিন হয়তো আমাদের ২ জনের বয়স সমান হবে। তো, আমার মনে হয় আজকে ফিরে আসার জন্য খুব ভালো সময়, তাইনা বাবা???
কুপার শক্ত হয়ে বসে আছে চেয়ারে। তার আর তার মেয়ের বয়স আজকে সমান। কুপার হোমে ফিরে যেতে চায়..শিপে আর যা কিছু আছে তা নিয়েই.. সে চিতকার করতে লাগলো.. সে বলল সময় কি পেছানো যায়না? এই ২৩ বছর হারিয়ে ফেলা সময় কি ফিরে পাওয়া যায়না?
এমিলিয়া ব্র্যান্ড তাকে বাধা দেয়। ফিরে গেলে চলবে না.. সময় বাকানো যায়, স্কুইজ করা যায়,সময় এর পাশ কেটে তার ফলাফল পরিবর্তন করা যায়,কিন্তু সময় পেছানো যাবেনা। বাকি প্ল্যানেট ২ টা আমাদের খোজ করতে হবে, প্রানের খোজ করতে হবে আমাদের.. এদিকে পৃথিবীতে ড. ব্রান্ড চতুর্থ মাত্রার সমীকরণ সমাধান এর চেষ্টা করছে,তাকে সাহায্য করছে মার্ফ। কিছুতেই তারা সমাধান করতে পারছেনা। কুপার রওনা হচ্ছে দ্বিতীয় গ্রহের উদ্দেশ্যে। ম্যান’স প্লেনেট, এই গ্রহ থেকেও সিগনাল এসেছে। এখানে প্রানের চিহ্ন আছে। প্রান খুজতে হবে।
ConversionConversion EmoticonEmoticon